ভিয়েনা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ১১৮ সময় দেখুন

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতার পাশাপাশি বৈদেশিক ভাষা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রম বাজারে অদক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন কমে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষতার পাশাপাশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান যোগ হলে সুষ্ঠু শ্রম অভিবাসন অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে।

রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল)’র বৈদেশিক ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান সেন্টার-এর ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈদেশিক ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের এবং দীপ্ত সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, বিদেশগামী কর্মী এবং বিদেশে অবস্থানরত কর্মীদের বীমা সুবিধা বৃদ্ধি ও সহজীকরণের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বিদেশগামী ও বিদেশে অবস্থানরত কর্মীদের বীমা সুবিধা বৃদ্ধি ও সহজীকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং Gentium Lockton নামক প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

আপডেটের সময় ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১