ভিয়েনা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

শিগগিরই চূড়ান্ত হবে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাপনাঃ এলজিআরডি মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • ২৫৯ সময় দেখুন

ঢাকাঃ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ঠিক করতে দুই সিটি কর্পোরেশনকে নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের  কাছে দায়িত্ব হস্তান্তর করায় ওয়াসার চেয়ে সিটি কর্পোরেশন ভালো করতে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শনিবার (১৬ জানুযারি) ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে ঢাকা ওয়াসা কর্তৃক ‘বিল কালেকশন এওয়ার্ড-২০১৯-২০২০ইং’ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নগরীর পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকা ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের নিকট দেওয়ার পর থেকেই কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে দুই সিটি কর্পোরেশনকে নিয়ে মন্ত্রণালয়ে কর্মপরিকল্পনা ঠিক করা হবে। তিনি বলেন, ঢাকা শহরের নাগরিক সমস্যা সমাধান করে একটি আধুনিক বাসযোগ্য দৃষ্টিনন্দন শহর করতে যা যা করার দরকার তা করবে সরকার।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দুই সিটি কর্পোরেশনের মেয়র জনগণের ভোটে নির্বাচিত। জনপ্রতিনিধিরাই পারেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করায় মেয়রদ্বয় নগরবাসীকে এ সমস্যা থেকে মুক্তি দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন। সে অনুযায়ী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমিনবাজারে ইন্সিনেরেশন প্লান্ট স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। ইন্সিনেরেশন প্লান্টে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য লাগবে সে পরিমান বর্জ্য সরবরাহ করলে যেখানে সেখানে আর ময়লা আবর্জনা পড়ে থাকবে না। এছাড়া সকল সিটি কর্পোরেশন এবং প্রতিটি জেলায় ইন্সিনেরেশন প্লান্ট স্থাপন করা হবে বলেও জানান মোঃ তাজুল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্বের প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবার দৃষ্টি ভঙ্গি এক নয়। মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে পার্থক্য থাকতেই পারে। কিন্ত একটা সময়ের ব্যবধানে তা ঠিক হয়ে যায়। দুই মেয়রের দ্বন্দ্ব অচিরেই সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ৩৭ টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের হাতে ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ঢাকা প্রতিনিধি/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিগগিরই চূড়ান্ত হবে রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাপনাঃ এলজিআরডি মন্ত্রী

আপডেটের সময় ১০:৩৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১