ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইনজুরিতে মাঠের বাইরে পাওলো দিবালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ১২৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাম হাঁটুর ইনজুরি মাঠের বাইরে ছিটকে দিয়েছে জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালাকে। এক বিবৃতিতে তুরিনের ক্লাবটি জানিয়েছে, আর্জেন্টাইন তারকার মাঠে ফিরতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।

রোববার আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাসুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জেতা লিগ ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন পাওলো দিবালা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ফাউলের শিকার হচ্ছিলেন জুভেন্টাস তারকা। ম্যাচের শেষ দিকে সতীর্থ দুই মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ফেদেরিকো চিয়েসাও মাঠ ছাড়েন। তবে পরীক্ষায় তাদের মারাত্মক কিছু ধরা পড়েনি।

ইতালির সিরি-আ লিগে টানা নয়বারের চ্যাম্পিয়ন ক্লাবটি এ মৌসুমে ধারবাহিকতা হারিয়ে পয়েন্ট টেবিলের চারে রয়েছে।

বুধবার কোপা ইতালিয়ায় জেনোয়ার বিপক্ষে খেলে লিগে ইন্টার মিলানের মোকাবেলা করবে আন্দ্রে পির্লোর দল। ২০ জানুয়ারি ইতালিয়ান সুপার কাপে নাপোলি প্রতিপক্ষ তাদের। এই তিনটি ম্যাচে খেলা হবে না দিবালার। কপাল খারাপ হলে, এরপর বোলোনিয়া ও সাম্পদোরিয়ার বিপক্ষে লিগ ম্যাচ দুটিও মিস করতে পারেন ২৭ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইনজুরিতে মাঠের বাইরে পাওলো দিবালা

আপডেটের সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১