ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

লা লিগায় বার্সার জয়, রিয়ালের ড্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২০৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ওসাসুনার মাঠে তুষারপাতের মধ্যে খেলে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এই প্রতিকূল আবহাওয়ায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম ম্যাচ মাঠেই গড়ায়নি।

বৈরি আবহাওয়ায় ম্যাচের শুরু থেকে রিয়াল বল দখলে আধিপত্য দেখালেও ওসাসুনার রক্ষণাত্মক কৌশলের বিপক্ষে সুবিধা করতে পারেনি। মাদ্রিদ জায়ান্টদের নেয়া নটি শটের মধ্যে মাত্র একটি লক্ষ্যে ছিলো। এর বাইরে দুবার তারা প্রতিপক্ষের জালে বল পাঠালেও দু’বারই বেজে ওঠে অফসাইডের বাঁশি। বিপরীতে অবনমন অঞ্চলের দলটি আটটি শট নিয়ে তার দুটি লক্ষ্যে রেখেছিলো। এই ড্র’য়ে ১৮ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর কাছে এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দুই’য়েই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিকে গ্রানাডার মাঠে বার্সেলোনা মেসি ও গ্রিজমানের জোড়া গোলে ৪-০’তে জয় পেয়েছে। শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়া বার্সা এদিন গ্রানাডার মাঠে হাতছাড়া করেনি বড়ো জয়। মেসি ও গ্রিজমানের জোড়া গোলে ৪-০’তে জয় পায় কুমানের দল। ১৮ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়ালকে দুই পয়েন্ট পেছনে ফেলে ফের তিনে উঠেছে কাতালান জায়ান্টরা।

স্পোর্টস ডেস্ক /ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লা লিগায় বার্সার জয়, রিয়ালের ড্র

আপডেটের সময় ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১