ভিয়েনা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাদা শুভ্রতায় ঢেকে গেছে মাদ্রিদ,চেনা শহর অচেনা লাগছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ১৬৩ সময় দেখুন

স্পেন থেকে,বকুল খানঃ ইউরোপ এর দেশগুলো বরফে ঢাকা,হিম শীতল কনকনে শীত,তুষারাবৃতই থাকে । স্পেন সব সময় এর ব্যতিক্রম ছিল,গত ৫০ বছরে এমনটি    দেখেনি স্পেনবাসি বা মাদ্রিদের জনগন।রোদ্রজ্জল দেশ স্পেন সারাবছরই গ্রীষ্মের  মতনই মনে হয় ।

গত ৫০ বছরে এমন তুষারপাতের দেখা মিলেনি মাদ্রিদে । হঠাৎ করেই তুষারপাত শুরু, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টানা তিন দিন এ তুষারপাত চলবে । মাদ্রিদে  তুষারপাত রেকর্ড করা হয়েছে ১০ সেন্টিমিটার থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত । ২০০৯ সালে তুষারপাত হয়েছিল মাদ্রিদে, তবে এমনটি হয় নি । এখন পুরো মাদ্রিদ শহরকে অচেনা মনে হচ্ছে । সাদা শুভ্র তুষার ঢেকে গেছে মাদ্রিদ ও অন্যান্য শহর । বিশেষ করে রাজধানীর জন্য এ ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ।

মাদ্রিদে জনজীবন বিধ্বস্ত এবং শহরের রাস্তাঘাট প্রায় অচল হয়ে পড়েছে । কাভার্ড ভ্যান না চলার নির্দেশনা দেওয়া হয়েছে । প্রাইভেট কার চেইন লাগিয়ে রাস্তায় চলাচল করতে বলা হয়েছে । স্পেনের ব্যস্ত মহাসড়ক এম ৩০ ও এম ৪০ আপাতত বন্ধ রাখা হয়েছে । মাদ্রিদের মেট্রো রেল বন্ধ করে দিয়েছে ।  সকলকে এ দুর্যোগ মোকাবেলায় ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্পেন সরকার । বিশেষ করে  রাজধানী মাদ্রিদের জন্য এ ঘটনা অপ্রত্যাশিত ও দুর্লভ । আবহাওয়া অফিস, স্পেনের ‘ফিলোমেনা’ ঝড়ের আগমনের কথা গুরুত্বের সাথে বেশ কয়েক দিন ধরে সতর্ক করে আসছে। ইতিমধ্যে প্রায় ৪০০ টি ছোট বড় রাস্তা ক্ষতিগ্রস্ত এবং চল্লিশটি সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে । তীব্র শীতের সাথে প্রবল তুষারপাত স্পেনের রাজধানী এবং এর পুরো অঞ্চলকে সাদা করে তুলেছে। যেকারণে,শহরের প্রধান সড়ক চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে । এতে শত শত মানুষ আটকে পড়েছেন। অ্যাডল্ফো সুরেজ ডি মাদ্রিদ-বারাখাস বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ এবং মাদ্রিদ অঞ্চলের রাস্তার বিভিন্ন পয়েন্টে রাস্তা পরিষ্কার করার এবং আটকা পড়া গাড়িগুলি উদ্ধারের সহায়তার কাজে সামরিক জরুরি ইউনিট (ইউএমই) মাঠে নেমেছে ।

মাদ্রিদ সহ বিভিন্ন শহরে রেড এলার্ট জারী করা হয়েছে।মাদ্রিদের পাইকারি বাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা সহ যানবাহন সীমিত আকারে  চলাচলের পরামর্শ দিয়েছে স্পেন সরকার ।

এমন অভিনব সাদা  তুষার অবলোকন করতে মাদ্রিদের ব্যস্ত শহর গুলোতে শিশু-কিশোরদের খেলায় মেতে উঠতে দেখা গেছে । অনেকেকে স্মরণ কালের ঐতিহাসিক শুভ্র তুষারে ঢাকা প্রিয় শহর ছবি ও ভিডিও ক্যামেরা বন্ধি করে রাখছেন ।

Tag :
জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাদা শুভ্রতায় ঢেকে গেছে মাদ্রিদ,চেনা শহর অচেনা লাগছে

আপডেটের সময় ০৭:৪১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১