ভিয়েনা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা হ্যারি কেইনের জোড়া গোলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা কালিহাতীতে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে চলাচল টাঙ্গাইলের সখীপুর-বাসাইলের মানুষের

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যান সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ১৭৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

শিরোপার লড়াইয়ে আগামী ২৫ এপ্রিল টটেনহামের মোকাবেলা করবে গত তিনবারের চ্যাম্পিয়নরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের খেলায় নিস্প্রভ ছিলো পেপ গার্দিওলার সিটি। পাল্টা আক্রমনে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি তার ছেলেরা। অন্যদিকে ম্যাচের শুরুতে আধিপত্য নেয়া ওলে গোনার সুলশারের দল এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ হাতছাড়া করে।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে পঞ্চম মিনিটে গোল তুলে নেয় সাতবারের লিগ কাপ বিজয়ীরা। বাঁ-দিক থেকে ফিল ফোডেনের গোলমুখে ফেলা ফ্রি-কিক থেকে বল জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। ৬৩ মিনিটে ফের্নানদিনিয়ো দ্বিতীয় গোল করে ২-০’তে দলের জয় নিশ্চিত করেন। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

গত আসরে ম্যানইউকেই দুই লেগের সেমিফাইনালে ৩-২’এ হারিয়ে ফাইনালে গিয়েছিলো সিটি। এবার টানা চতুর্থ শিরোপা হাতে উঠলে লিভারপুলের রেকর্ড আটবার লিগ কাপ জয়ের কীর্তিতে ভাগ বসাবে দলটি।

স্পোর্টস/ইউবি টাইমস/০৭.০১.২১

Tag :

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যান সিটি

আপডেটের সময় ১০:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১