ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

মেসির জোড়া গোলে বার্সার জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২১৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ অবশেষে ছন্দে ফিরলেন লিওনেল মেসি। করলেন জোড়া গোল। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে পিছিয়ে পড়া বার্সেলোনা ৩-২’এ জয় নিয়ে ফিরলো। লা লিগার পয়েন্ট টেবিলে এ মৌসুমে প্রথমবার তিনে ওঠার স্বাদ পেলো কাতালান জায়ান্ট ক্লাবটি।
বিলবাওয়ের মাঠে গত তিন মৌসুমে জয় নেই বার্সার। গতবার তো ১-০ গোলে হেরে লিগ শুরু করতে হয়েছিলো। এবার পারফরমেন্সের ওঠানামার মাঝে কঠিন সময় পার করছে কুমানের দল।

এতসব চাপ নিয়ে বুধবার সান মামেসে খেলতে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল খায় বার্সা। অবশ্য ‘মামেস ভীতি’ কাটিয়ে উঠতে সময় নেয়নি কাতালান জায়ান্টরা। কিছুদিন ধরে নিজের ছায়া হয়ে থাকা মেসির ক্রস থেকে ডি ইয়ংয়ের বাড়ানো বল হেডে জালে পাঠান পেদ্রি। ৩৮ মিনিটে পেদ্রির সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে এগিয়ে নেন মেসি। বিরতির আগে আরো কিছু সুযোগ নষ্ট করে ৬২ মিনিটে মেসির দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় অতিথি দল। ডি-বক্সে গ্রিজমানের পাস পেয়ে চলতি লিগে নিজের নবম গোলটি করেন বার্সা অধিনায়ক। এরপর মেসি হ্যাটট্রিক মিস করলে ৩-২’এ জয় নিয়েই সন্তুষ্ট থাকে কাতালান শিবির। ১৭ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর কাছে সাত ও রিয়ালের কাছে পাঁচ পয়েন্ট দূরে থেকে লিগে টেবিলের তিনে বার্সা।

স্পোর্টস /ইউবি টাইমস /০৭.০১.২১

Tag :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেসির জোড়া গোলে বার্সার জয়

আপডেটের সময় ১০:২৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১