ভিয়েনা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

আর কত বয়স হইলে বয়ষ্ক ভাতা পাইমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ১৬৫ সময় দেখুন

সাব্বির আলম বাবু, ভোলা:“আমি আর কত বয়স হইলে বয়ষ্ক ভাতা পাইমু। এমনে আর চলতে পারি না।” কাতর কণ্ঠে ইউরোবাংলা টাইমসের প্রতিনিধিকে দেখে কথাগুলো বলছিলেন ১০৫ বছরের বৃদ্ধ মো. সৈয়দ আহমেদ।

ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার বছুরুদ্দীন বাড়ি তার। এতো বছর বয়সেও সৈয়দ আহমেদের ভাগ্যে জোটেনি সরকারি কোনো সহযোগিতা। হতদরিদ্র সৈয়দ আহমেদ থাকেন হোগলা পাতার ছাউনি দেয়া একটি ঘরে। যার ভেতর নেই চৌকি, মাটিতেই ঘুমাতে হয় তাকে। কোনো শীতবস্ত্র না থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিনি। অসহায় হওয়ার পরেও স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নজরে পড়েননি সৈয়দ আহমেদ। সে কারণেই হয়তো ১০৫ বছরেও সৈয়দ আহমদের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা বা সরকারি সহযোগিতা।

তিন ছেলে ও তিন কন্যা সন্তানের জনক তিনি। দিনমজুরের কাজ আর প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলে থাকলেও বিয়ে করে ভিন্ন সংসার পেতেছেন। যে যার মতো ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। সবকিছুর পরেও ছেলে ইউনূছ ও আব্দুল আলী ইটভাটায় কাজ করে নিজেদের সংসারের খরচ মিটানোর পরে বাবাকে কোনো মতে তিন বেলা খাওয়াচ্ছেন। তবে সরকারিভাবে তাদের বাবা কোনো সহযোগিতা না পাওয়ায় হতাশ তারাও।

তাদের প্রশ্ন আর কতো বয়স হলে তার বাবার ভাগ্যে সরকারি সহযোগিতা জুটবে। সৈয়দ আহমদের ছোট ছেলে মো. ইউনূছ বলেন, বাবা কানে শুনতে পান না। আবার এখন বয়স হয়েছে, তাই বয়সের ভারে চলতেও পারেন না ঠিকমত। আমরা যা রোজগার করি তা দিয়ে নিজেদের পরিবার নিয়ে চলতেই কষ্ট হয়। তবুও চেষ্টা করি বাবাকে অন্তত তিন বেলা খাওয়াতে। তবে অনেক সময় পারি না। বাবা যে ঘরে থাকে তা মানুষ কেন- গোয়াল ঘর হিসাবেও ব্যবহার করার উপযুক্ত নয়। যেখানে বৃষ্টি হলেই পানি পড়ে ঘরের ভেতরে। তবুও বাঁচার জন্য সেখানেই থাকছেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্তানদের দাবি বাবাকে একটি ঘর ও বয়স্ক ভাতার কার্ড প্রদানের।

সাব্বির বাবু/ইউবি টাইমস/আরএন/০৭.০১.২১

Tag :

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর কত বয়স হইলে বয়ষ্ক ভাতা পাইমু

আপডেটের সময় ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১