ভিয়েনা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

উন্নয়ন-অগ্রগতির মাইলফলকে বাংলাদেশঃ ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ৩০৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বুধবার (৬ জানুয়ারি) সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপায়নে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা।

আওয়মী লীগ সাধারন সম্পাদক বলেন, স্বাধীন ভাবে কাজ করছে দূর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।

করোনার মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ অনুকরনীয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রজ্ঞা, দৃঢ়তা, সাহসিকতা, সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্ব নন্দিত।

একসময়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন ফিরে পেয়েছে ঐতিহ্য।

তিনি বলেন পাট রপ্তানিতে বাংলাদেশ  আজ বিশ্বে প্রথম।ইলিশে প্রথম, তৈরি পোষাক রপ্তানিতে দ্বিতীয়,  অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনে ৪র্থ স্থানে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন প্রতিবেশি দেশের সাথে তৈরি হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধন। সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় সমস্যা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন  সামাজিক এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই যোগাযোগ খাতে বিপ্লব সাধন করেছে।
শতভাগ বিদ্যুৎ, পায়রা বন্দর, মাতারবাড়ি প্রকল্প, গভীর সমুদ্র বন্দর,বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসব প্রধানমন্ত্রীর অবদান বলেও জানান তিনি।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই মেট্রোরেল, কর্ণফুলী টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান।

ওবায়দুল কাদের মনে করেন, সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু সরকারের গৃহীত নীতি এবং পরিকল্পনা থাকবে চলমান। কিনি বলেন, ভিন্ন ভিন্ন দল সরকারে আসতে পারে তবে রাষ্ট্রের লক্ষ্য এবং  অর্জনের ধারাবাহিকতা থাকবে গতিশীল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যতক্ষণ শেখ হাসিনা জনমানুষের পাশে আছেন ততক্ষণ কোন অপশক্তিই দেশকে পিছিয়ে দিতে পারবে না।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা কাদেরের  বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয়। তিনি বলেন, কোন বিশেষ ক্ষেত্রে কাউকে কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোন সিদ্ধান্ত দলীয় সভাপতি নিতে পারবেন। তিনি বলেন শেখ হাসিনার উর্ধ্বে কেউ নয়,দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।

২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতারা।

ঢা. প্র/ইউবি টাইমস/৬.০১.২১

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উন্নয়ন-অগ্রগতির মাইলফলকে বাংলাদেশঃ ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৮:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১