ভিয়েনা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

ব্যারিস্টার মওদুদ আহমদ এর অবস্থার উন্নতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ৯৭ সময় দেখুন

ঢাকা: চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ জানুয়ারি) এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের একথা জানান তিনি। রোগমুক্তি কামনায় ব্যারিস্টার মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান, বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আগের চেয়ে ভালো বোধ করছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার মওদুদ আহমদের হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে। বিএনপি মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।

উল্লখ্য গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে গেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমান বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এর আগে মঙ্গলবার ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নেয় এবং দ্রুত হৃদযন্ত্রের একটি স্থায়ী পেস মেকার বসানোর পরিকল্পনা করে।

ঢা. প্র/ইউবি টাইমস/০৬.০১.২১

Tag :
জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্যারিস্টার মওদুদ আহমদ এর অবস্থার উন্নতি

আপডেটের সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১