ভিয়েনা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

বাংলাদেশে আর ৭৫ দেখতে চাই না: শেখ তন্ময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ৯৭ সময় দেখুন

বাগেরহাট, বাংলাদেশ: বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, দেশে এখনও ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশে আর ৭৫ দেখতে চাই না। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২ জানুয়ারি) বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে তিনি একথা বলেন।

তন্ময় বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে যা যা করা প্রয়োজন তাই করতে হবে। সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বলেন, বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা। সরকার এটিকে সম্মৃদ্ধ জেলায় রুপান্তর করতে চায়। সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা করা প্রয়োজন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তা করা হবে বলেও জানান তিনি।

দলীয় টেন্ডারবাজ ও চাদাঁবাজদের হুশিয়ার করে শেখ তন্ময় বলেন, বাগেরহাটে কোন টেন্ডারবাজের জায়গা হবে না। যারা চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত তাদের হুশিয়ারি দিয়ে বলেন, এখনই বন্ধ না করেন, নাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়তে উদ্দিন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারিসহ আরো অনেকে।

ইউবি টাইমস/আরএন

Tag :

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে আর ৭৫ দেখতে চাই না: শেখ তন্ময়

আপডেটের সময় ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১