ভিয়েনা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

করোনায় বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ৭৪ সময় দেখুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে।

সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪০৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯টি।

এছাড়া গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ১ হাজার ৪৭০ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ৫৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিভাগীয় হিসেবে গত একদিনে মৃতদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে একজন, খুলনা একজন, বরিশালে তিনজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

ঢা. প্র/আরএন/২১.১২

Tag :
জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭০

আপডেটের সময় ১০:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০