ভিয়েনা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তান নির্ভরতা কাটাতে গিয়ে আফগান ওষুধ বাজারে অস্থিরতা

শীতের দিনে মজার স্টু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ৬৭ সময় দেখুন

শীত শীত বিকেলে বা সন্ধ্যায় অথবা সকালের নরম রোদে পিঠ এলিয়ে দিয়ে গরম-গরম স্টু খাবার মজাই আলাদা। শীত মানেই প্রচুর সবজি। তার সঙ্গে যদি মাছ কিংবা মাংস দিয়ে বানানো হয় স্টু তাহলে সোনায় সোহাগা। দেখে নিন রেসিপি…

উপকরণ

সয়াবিন বা জলপাই তেল ২ চা-চামচ, কচি পেঁয়াজপাতা কুচি গোটা ১টি, লাল ক্যাপসিকাম মাঝারি ১টি, রসুন ২ কোয়া (থেঁতলে নেওয়া), টমেটো কুচি দেড় কাপ, ফিশ স্টক ২ কাপ, জাফরান (ইচ্ছা) আধা চা-চামচ, ভাজা শুকনা মরিচগুঁড়া আধা চা-চামচ, যেকোনো ফিশ ফিলে (চামড়া ছাড়ানো ১ ইঞ্চি টুকরা করে কাটা) দেড় কাপ, মটরশুঁটি দানা ১ কাপ, খোসা ছাড়ানো মাঝারি চিংড়ি ১ কাপ, বেবি স্কুইড (ইচ্ছা) ১ কাপ, আধা কাপ বেবি অক্টোপাস (ইচ্ছা) আধা কাপ, লেমন জেস্ট ২ চা-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

প্যানে তেল গরম করে পেঁয়াজপাতা এবং ক্যাপসিকামের টুকরাগুলো মাঝারি আঁচে ভেজে নিন। ২ মিনিট পর রসুন কুচি দিয়ে ভাজুন। এবার টমেটো, মটরশুঁটি, ফিশ স্টক ও জাফরান দিয়ে মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করুন ঢাকনা ছাড়া। এবার মাছ, চিংড়ি, অক্টোপাস ও স্কুইড দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করুন। এবার লবণ ও ধনেপাতা দিয়ে আরও ২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

Tag :
জনপ্রিয়

দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীতের দিনে মজার স্টু

আপডেটের সময় ০৫:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০