ভিয়েনা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

বিএনপির নাম শুনলেই সরকার ভয়ে আঁতকে উঠে: সেলিমা রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • ১৫২ সময় দেখুন

বিএনপির নাম শুনলেই সরকার ভয়ে আঁতকে উঠছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গত ১২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রসঙ্গ টেনে আজ বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ‘সারা দেশে এখন সরকারের স্টিম রোলার চলছে। সেইদিন নয়াপল্টনে বিএনপির কোনো কর্মসূচি ছিল না। তারপরেও সেখানে জলকামানের গাড়ি থেকে শুরু করে পুরো বিএনপি অফিস পুলিশ দিয়ে ঘেরাও করে বিনা উস্কানিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের ৪/৫’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, মামলা দিয়ে আজকে হয়রানি করছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার বিএনপির নাম শুনলেই ভয়ে আঁতকে উঠছে। কারণ তারা জানে, এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই। যেকোনো মুহূর্তে গণজাগরণের মধ্য দিয়ে, জাতীয়তাবাদী শক্তির জাগরণের মধ্য দিয়ে এ সরকারকে তার ক্ষমতাচ্যুত করতে পারবে।’

গত ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়ে সেলিমা রহমান বলেন, ‘আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেদিন শুধুমাত্র আমাদের যুবদলের একটা মিছিল ছিল, সেজন্য তারা হয়তো বা অফিসের নিচে অবস্থান করছিল, উপরে একটা প্রেস ব্রিফিং চলছিল। আমাদের কোনো রকমের কর্মসূচি ছিল না।’

বিএনপি এই নেত্রী আরও বলেন, ‘ওইদিন বরিশাল বা অন্য কোথাও অবস্থান করা এবং করোনা রোগীকেও আসামি করা হয়েছে। আজকে ইশরাক হোসেন বলেছেন, আইসোলেশনে আছেন কতদিন যাবত, তিনি অসুস্থ। তাকে পর্যন্ত দুটি মামলায় আসামি করা হয়েছে। এই হলো বর্তমান সরকারের অবস্থা।’ সরকারের ‘দুঃশাসন’ থেকে মুক্ত হতে সকলকে ভেদাভেদ ভুল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির নাম শুনলেই সরকার ভয়ে আঁতকে উঠে: সেলিমা রহমান

আপডেটের সময় ০৪:৫০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০