ভিয়েনা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, শারমিনের সেঞ্চুরি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রথমে ব্যাট করে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তার সুপ্তার ইতিহাস গড়া সেঞ্চুরিতে দুর্বল যুক্তরাষ্ট্রের সামনে ৩২৩ রানের বড় লক্ষ্য দেয় লাল-সবুজের দল। এই লক্ষ্য তাড়ায় একরকম বিধ্বস্ত হয়েছে মার্কিন মেয়েরা। মাত্র ৫২ রানে ইনিংস গুটিয়ে নিলে ২৭০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।

এই ম্যাচে ইতিহাস গড়েছেন শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন তিনি।

মঙ্গলবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩০ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। ১৪১ বল খরচ করেছেন, যাতে ১১টি চারের মার রয়েছে।

বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ দুটি ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। দুজনেই ৭৫ রান করে করেছিলেন। শারমিন এর আগে সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন।

আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় লাল-সবুজের দল।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল, শারমিনের সেঞ্চুরি

আপডেটের সময় ০৬:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১