ভিয়েনা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

মাঠে ফিরেই মেসির পায়ে গোল, জিতল মায়ামি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৫৩ সময় দেখুন

গোলের পর মেসি (ছবি সংগৃহীত)

ইবিটাইমস: চোটের শঙ্কাতে খেলতে পারেননি ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচ। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ফিরতি লেগেও মাঠে নামবেন কিনা সন্দেহ ছিল। কারণ প্রথম একাদশে না লড়ে বেঞ্চেই ছিলেন আর্জেন্টাইন তারকা।

তবে শেষ পর্যন্ত জ্যামাইকান দর্শকদের হতাশ হয়ে ফিরতে হয়নি। ক্যাভালিয়েরের বিপক্ষে বিরতির পর মাঠে নেমেছেন মেসি। শুধু তাই নয়, মাঠে নেম চমৎকার গোলও উপহার দিয়েছেন রেকর্ডবার আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

শুক্রবার (১৪ মার্চ) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মায়ামি। দলের জয়ে গোল করেছেব সাবেক দুই বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি।

এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ নিশ্চিত করেছে মায়ামি। জ্যামাইকান দর্শকরাও দেখতে পেরেছেন আর্জেন্টাইন তারকার পায়ের জাদুর দেখা।

জ্যামাইকার মাটিতে শুধু মেসিকে এক নজর দেখতে দর্শকদের সুযোগ করে দিতে বদলানো হয় স্টেডিয়ামে। প্রথমে ম্যাচটি হবার কথা ছিল ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠে। পরে দর্শকদের জন্য ম্যাচটি নেওয়া হয় জ্যামাইকার ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে। ফলে ৩৫ হাজার দর্শকরা মেসির খেলা দেখার সুযোগ পান।

যদিও ম্যাচের শুরুটা বেঞ্চেই কেটেছে মেসির। বিরতির পর নামবেন কিনা সেটা নিয়েও ছিল সন্দেহ। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তার পা থেকে গোল আসে ম্যাচের শেষ দিকে। ইনজুরি সময়ে সতীর্থ সান্তিয়াগো পাস ধরে বক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে ডান দিক থেকে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে ন্যাশনাল পার্কের দর্শকরা।

মেসি মাঠে নামার আগে ৩৭ মিনিটে সফল স্পট কিকে প্রথম গোল করেন লুইস সুয়ারেজ। এরপর মেসি গোল করে দলকে নিয়ে যান শেষ আটের মঞ্চে।

স্পোর্টস/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাঠে ফিরেই মেসির পায়ে গোল, জিতল মায়ামি

আপডেটের সময় ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫