ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ভিয়েনায় BFCA এর ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৫ সময় দেখুন

মোট আটটি দল A ও B নামে দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করবে

স্পোর্টস ডেস্ক, ভিয়েনাঃ রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহকে A ও B এই দুই নামে বিভক্ত করে লটারির মাধ্যমে গ্রুপিং ও খেলার ফিকচার তৈরি করা হয়েছে।

এই ড্র ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল সমূহের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ক্লাব অস্ট্রিয়ার আহ্বায়ক ফরিদউদ্দিন টিপুর
সঞ্চালনোয় এই ড্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

BFCA এর আহ্বায়ক ফরিদ উদ্দিন টিপু ইউরো বাংলা টাইমসের ভিয়েনা প্রতিনিধির সাথে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন,শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর যিনি আমাদেরকে BFCA আয়োজিত প্রথম আলোচনা সভা সুন্দর ভাবে সম্পন্ন করার তৌফিক দান করেছেন ।

BFCA Football Tournament 2023 এর প্রথম আয়োজিত আলোচনা সভায় আমরা খেলার কিছু নিয়মাবলী লিপিবদ্ধ করেছি এবং সকল টিমের মতামত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দুইটি গ্রুপ করে খেলার ফিকচার তৈরি করেছি।

ড্র ও আলোচনা সভায় যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে BFCA এর ফরিদউদ্দিন আহমদ (টিপু) ও জহিরুল ইসলাম মালেক। অস্ট্রিয়া কুমিল্লা সমিতি থেকে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শরীফ ও সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন উপস্থিত ছিলেন।

আরও বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম জালালাবাদ সমিতির ওসিওর রহমান,এফসি পদ্মা রেন্জার্সএর আসাদ রাজ্জাক, এফসি এলিজেন্ট এর রেজা, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি নয়ন হোসেন। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

BFCA এর আহ্বায়ক ফরিদ উদ্দিন টিপু আরও জানান,মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি এই টুর্নামেনটে অংশ করছে না। তথাপি ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির তরুণদের মাঝে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে সমিতির পক্ষ থেকে পরামর্শ ও আর্থিক সহযোগিতা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই ভাবে কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সমিতি ও প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এগিয়ে আসলে নতুন প্রজন্মের তরুণদের নিয়ে অনেক ভাল ফুটবল টিম তৈরি করা সম্ভব যা এদেশের মাটিতে ভাল করবে এবং বাংলাদেশের ফুটবল টিমে অংশ গ্রহন করতে পারবে ।

গ্রুপ A: এফ সি পদ্মা রেঞ্জার্স, এফ সি এলিজেন্ট, মোহামেডান এসসি, এফ সি রয়েল টাইগার্স

গ্রুপ B: টাওয়ার ২০, অস্ট্রিয়া কুমিল্লা সমিতি, জালালাবাদ সমিতি, এফ সি ইউনিক

খেলার ফিকচার: গ্রুপ A: এফ সি রয়েল টাইগার্স বনাম এফ সি পদ্মা রেঞ্জার্স, এফ সি এলিজেন্ট বনাম মোহামেডান, এফ সি রয়েল টাইগার্স বনাম মোহামেডান, এফ সি পদ্মা রেঞ্জার্স বনাম এফ সি এলিজেন্ট, এফ সি পদ্মা রেঞ্জার্স বনাম মোহামেডান, এফ সি রয়েল টাইগার্স বনাম এফ সি এলিজেন্ট

গ্রুপ B: টাওয়ার ২০ বনাম জালালাবাদ সমিতি, অস্ট্রিয়া কুমিল্লা সমিতি বনাম এফ সি ইউনিক, টাওয়ার ২০ বনাম এফ সি ইউনিক, জালালাবাদ সমিতি বনাম অস্ট্রিয়া কুমিল্লা সমিতি, জালালাবাদ সমিতি বনাম এফ সি ইউনিক, টাওয়ার ২০ বনাম অস্ট্রিয়া কুমিল্লা সমিতি

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় BFCA এর ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩