ভিয়েনা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত, পরের দুই খেলা খেলছে না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • ১৫১ সময় দেখুন

গ্রুপ পর্বে নেইমারকে আর পাচ্ছে না ব্রাজিল, ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রাজিলের পরের দুটি ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্কঃ আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রত্যাশি ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো ল্যাসমার কাতারে ব্রাজিলের সংবাদ মাধ্যমকে জানান, ‘শুক্রবার বিকেলে নেইমার ও দানিলোর এমআরআই করানো হয়েছে। দুজনেরেই গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। শান্ত থেকে প্রতি দিন তাদের পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাদের সুস্থ হওয়াই এখন আসল ব্যাপার।’ ফলে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে আর পাচ্ছে না তাদের সেরা খেলোয়াড় নেইমারকে।

বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ৮০তম মিনিটে নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পান নেইমার। বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাকে। ম্যাচটি ব্রাজিল ২-০ গোলে জিতলেও তার ইনজুরি বড় ধাক্কা দেয়।নেইমারের সঙ্গে ব্রাজিলের আরেক ফুটবলার দানিলোও পরের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তারও চোট গোড়ালিতে।

আগামী সোমবার ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

গত কয়েক বছরে ডান পায়ের ওপর দিয়ে বড় কয়েকটি ধকল গেছে নেইমারের। ডান গোড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকা খেলতে পারেননি। একই ইনজুরিতে গত বছর কয়েক সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। সার্বিয়ার বিপক্ষে তো তার ওপর চড়াও হয়েছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। ৯ বার তিনি ফাউলের শিকার হন। শেষ পর্যন্ত ফের সপ্তাহখানেকের জন্য ছিটকে গেলেন পিএসজি স্ট্রাইকার।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত, পরের দুই খেলা খেলছে না

আপডেটের সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২