ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী লালমোহনে গাঁজাসহ দুই জন আটক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ টাঙ্গাইলে জেলা পরিষদের নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ ভারত সফরে আসছে পূর্ণ শক্তির ব্রাজিল

বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের আবারো কাজে ফেরত পাঠাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র মন্ত্রনালয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ১৪৭ সময় দেখুন

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের পুন:রায় সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার অত্যন্ত সচেষ্ট। সেদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

রবিবার (১৭ জানুয়ারি) বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির পূর্বে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে ইত:পূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। এ পর্যন্ত ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, এখনও যারা রেজিস্টেশন করেনি, তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।

করোনা পরিস্থিতিতে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সেদেশে অবস্থিত ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছে বলে জানা গেছে। অনিয়মিত বা ভিসার মেয়াদ উত্তীর্ন বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার কাউকে জোর করে দেশে পাঠায়নি। অনেক প্রবাসী বাংলাদেশি করোনা পরিস্থিতিতে বা তার আগে স্বেচ্ছায় দেশে ফেরত আসেন। বাহরাইন সরকার কেবল জেলে অবস্থানরত বা ডির্পোটেশন (Deportation) ক্যাম্পের প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠান। ২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের আবারো কাজে ফেরত পাঠাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র মন্ত্রনালয়

আপডেটের সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১