ভিয়েনা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা লালমোহনে ৮ পরিবারের চলাচলের পথে ও হেলিপ্যাডে গাছ লাগানোর অভিযোগ নাগরপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভূঞাপুরে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ৩১ আগস্ট ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায় ভোলাবাসীকে নতুন সম্ভাবনার কথা ভাবতে হবে : গাজী নজরুল ইসলাম লালমোহনে গাঁজাসহ আটক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ কৃষকের ঘরে বীজ নেই, বাড়ছে বাজারনির্ভরতা: বীজের নিয়ন্ত্রণ হারিয়ে ঝুঁকিতে ঝিনাইদহের কৃষি

বাঁচা-মরার লড়াইয়ে সাফে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ৮৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার বাঁচা-মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন,‘ আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে বুধবার যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। কাল আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। কালও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের  আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল কাল সমর্থকদের প্রত্যাশা পুরন করতে সক্ষম হবে।

বাংলাদেশ দলের প্রধান কোচ অস্কার ব্রুজন বলেন,‘ আত্মবিশ্বাসের দিক থেকে   আমরা ভাল অবস্থায় আছি।  নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আমাগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত।

নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমান দিয়েছে। তারা বেশ ভাল  ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’

এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশ ভাল  ফুটবল খেলে এসেছে। একটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে পরাজয় বরণ করেছে। চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকা দলটির এখন ফাইনাল খেলেত হলে নেপালের বিপক্ষে জয়লাভ করা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

অপরদিকে পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে নেপাল। তারা একটিতে হারলেও জয় পেয়েছে বাকী দুই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ড্র করলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে নেপালের।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাঁচা-মরার লড়াইয়ে সাফে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আপডেটের সময় ০৪:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১