ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

বসুন্ধরা কিংসকে আটকে দিল মোহামেডান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ১১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে জয়ের ছন্দে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের ম্যাচে ড্র হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ।

শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছেন মিগেল ফিগুয়েরা। আর মোহামেডানের হয়ে জালের দেখা পেয়েছেন শেখ মোরসালিন।

ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি আসে। প্রথমার্ধের ১১তম মিনিটে দুর্দান্ত গোলে মোহামেডানকে লিড এনে দেন শেখ মোরসালিন। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন মোরসালিন।

এই অর্ধেই সমতায় ফেরে কিংসরা। ম্যাচের ৩৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেলের গোলে সমতায় ফেরে অস্কার ব্রুসনের দল। এরপর দ্বিতীয়ার্ধে আর জালের দেখা না পেলে গোল ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।

গেল ছয় ম্যাচে টানা জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এবার মোহামেডানের বিপক্ষে পেল ড্রয়ের তিক্ত স্বাদ। চলতি লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে বসুন্ধরা।

এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। আর ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে মোহামেডান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বসুন্ধরা কিংসকে আটকে দিল মোহামেডান

আপডেটের সময় ০৮:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২