ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৯৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না টাইগাররা। শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের দেওয়া ১২৫ রানের টার্গেট ৫ উইকেট হাতে রেখে জয় পায় সফরকারী পাকিস্তান। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেল পাকরা।

খেলার শেষ ওভারে সবাইকে অবাক করে নিজ হাতে বল তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রথম তিন বলে ২ উইকেট নিয়ে খেলার উত্তাপ বাড়িয়ে দেন রিয়াদ। তবে এর পরই মাঠে এসে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকান ইফতেকার আহমেদ। তবে পঞ্চম বলেই আবার উইকেট পান মাহমুদউল্লাহ। কিন্তু শেষ বলে নাওয়াজ চার মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এদিকে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মতো কচ্ছপের গতিতে এগোতে থাকে বাবর আজমের দল। তবে ১২ তম ওভার থেকেই মারমুখি হয়ে খেলতে থাকে ক্রিজে সেট হয়ে খেলা হায়দার আলি এবং মোহাম্মদ রিজওয়ান। তাদের ৫১ রানের জুটিই বাংলাদেশের হাত থেকে খেলা নিজেদের করে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে রিজওয়ান করেছেন ৪০ রানের ইনিংস। এছাড়াও হায়দার আলি করেছেন ৪৫ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শহিদুল এবং আমিনুল ইসলাম। আর মাহমুদউল্লাহর নাটকীয় শেষ ওভারে ৩ উইকেট তুলে নেন।

এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানের সংগ্রহ করেছে মাহমুদউল্লাহর দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নাইম। বল খেলেছেন ৫০টি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আপডেটের সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১