ভিয়েনা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ১১৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে যাননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি হয়েছে তার। এদিকে, নেইমারকে বিক্রির গুঞ্জন।

গোল ডটকমের খবরে জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই এই গ্রীষ্মে নেইমারকে বিক্রি করে দিতে পারে। ভালো প্রস্তাব পেলেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন নেইমার। এরপর ক্লাবের হয়ে ১০০ গোল করেছেন। চারটি লিগ ওয়ান শিরোপা জিততে অবদান রেখেছেন। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকার চুক্তি রয়েছে।

দলটির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস জানিয়েছেন, তারা নেইমারের চলে যাওয়ার দরজা খোলা রাখবেন। এমবাপ্পের রিয়ালে চলে না যাওয়া সিদ্ধান্ত নেওয়া এবং পিএসজিতে আরও তিন বছর থাকার সিদ্ধান্ত ক্লাবে নেইমারের ভবিষ্যত নিয়ে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

নেইমার পিএসজি ছাড়লে বার্সাতে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও ক্যাম্প ন্যু-এর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা শুধু ফ্রি- ট্রান্সফারে তাঁকে আবার দলে নিতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

আপডেটের সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২