ভিয়েনা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • ৯৩ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে  নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২০১৩ সালের পর কিউই দলের  এটাই প্রথম বাংলাশে সফর। গতকাল অকল্যান্ড রওনা দেয়ার পর মঙ্গলবার দুপুর ১২ টায় বাংলাদেশে পা রাখে কিউইরা।

স্বাভাবিক নিয়ম অনুসারে ইমিগ্রেশন শেষে হোটেলে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। জৈব-সুরক্ষা নিয়ম অনুসারে আগামী তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে তারা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের সর্বশেষ সিরিজ। নিউজিল্যান্ড স্কোয়াডে অবশ্য এমন কেউ নেই যারা দেশের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে। দলটি নেতৃত্বে আছেন টম লাথাম। সর্বশেষ ২০১৬ সালে টি-টুয়েন্টি খেলেছিলেন লাথাম। দলে থাকা তিন জনের এখনো নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাকি অভিষেক হয়নি।

দেশের মাটিতে সর্বশেষ দুই সফরে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ২০১০ সালে চার ম্যাচের ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের চারটি ম্যাচ হবে ৩,৫,৮ ও ১০ সেপ্টেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হয়েছিলো। কিন্তু এবার নিউজিল্যান্ড  দর্শকদের স্বার্থে ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল

আপডেটের সময় ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১