ভিয়েনা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ১১৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: গত জুলাইতে মাহমুদউল্লাহর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তখন কিছুই নিশ্চিত করেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ।

এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেন, ‘অনেক দিন ধরে খেলে আসা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি, বিশ্বাস করি টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সঠিক সময়। টেস্ট দলে ফিরতে সমর্থন দেওয়ার জন্য বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্যের ওপর বিশ্বার রাখার জন্য সতীর্থদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা দারুণ সম্মান ও সৌভাগ্যের।’

অবশ্য সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন মাহমুদউল্লাহ। সে ম্যাচে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারে ৫০টি টেস্ট খেলেছেন তিনি।

২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। এরপর এক যুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ৫ সেঞ্চুরি আর ১৬ ফিফটি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

আপডেটের সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১