ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

টাইগারদের নতুন হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১১৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত টাইগারদের অন্তর্বর্তী নতুন হেড কোচের দায়্ত্বি পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের পর সিমন্সকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এতথ্য জানান।

কোচ হিসেবে সাবেক অলরাউন্ডার সিমন্স ক্রিকেট বিশ্বে পরিচিত একটি নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি, তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবিয়ানরা। এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও নানা সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকা পালন করেছেন। তার নতুন চ্যালেঞ্জ এবার বাংলাদেশে।

এদিকে, চন্ডিকা হাথুরুসিংহেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই হেড কোচকে অব্যাহতির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সঙ্গে তাকে শোকজও করা হয়েছে। হাথুরুসিংহের বদলে ফিল সিমন্সের দায়িত্ব নেয়ার কথা জানানো হয়।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাইগারদের নতুন হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স

আপডেটের সময় ০৭:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪