ভিয়েনা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ অস্ট্রিয়াসহ ইউরোপের অনেক দেশে আজ রাতে ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে আনা হবে যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি

চেলসিকে ২-০ গোলে হারাল লেস্টার সিটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ১৫২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে। কাল নিজেদের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ব্রেন্ডন রজার্সের দল। দুইয়ে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চেলসির বিপক্ষে ম্যাচের শুরুতে আক্রমনে থেকে প্রথম সুযোগেই গোল তুলে নেয় লেস্টার। ষষ্ঠ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার আলফ্রেড এনডিডি ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। গোল করে আরো আক্রমনাত্মক ফুটবল খেলে লেস্টার। ৪১ মিনিটে দলের ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জেমস মেডিসন ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধে চেলসি লেস্টারের জালে বল পাঠালেও অফসাইডে কাটা পড়ে গোল। এই জয়ে লেস্টার ১৯ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পয়েন্ট পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠেছে। সমান খেলায় চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আটে রয়েছে।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেলসিকে ২-০ গোলে হারাল লেস্টার সিটি

আপডেটের সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১