ভিয়েনা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

এশিয়া ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১০৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর গত কয়েক দিন ধরে আলোচনায় বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়টি। আলোচনায় ছিলেন সাকিব, লিটন এবং মেহদী হাসান মিরাজ। তবে শেষমেশ সাকিবের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকেই অধিনায়ক ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া ও বিশ্বকাপের জন্য অধিনায়ক সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজেও অধিনায়কত্ব করবেন তিনি। ও আসলে আমরা সিদ্ধান্ত নেব, তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে পারবে কিনা। গতকাল সাকিবের সঙ্গে কথা হয়েছে।’  তিনি আরও বলেন, ‘সাকিবকে নিয়ে কোনো সিদ্ধান্তহীনতা ছিল না। তিন ফরম্যাটে অধিনায়কত্ব কঠিন হতে পারে সাকিবের জন্য। তবে সে যদি পারে তাতে বিসিবির সমস্যা নেই।

শনিবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল দেয়ার কথাও জানান তিনি। এসময় তিনি বলেন, তামিম বিশ্বকাপে খেলবে কিনা সেটি তিনি নিম।চিত নন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এশিয়া ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

আপডেটের সময় ০৭:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩