ভিয়েনা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

ইউরো কাপ গ্রুপের শেষ খেলায় গোলের বন্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১২৪ সময় দেখুন
গ্রুপের শেষ খেলায় স্পেন, স্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-০ দিয়ে নকআউট রাউন্ডে

স্পোর্টস ডেস্কঃ গতকাল সন্ধ্যায় স্পেনের সেভিলে ইউরো কাপের ‘ই’ গ্রুপের নিজেদের শেষ খেলায় স্পেন স্লোভাকিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে স্পেন সুইডেন ও পোল্যান্ডের সঙ্গে ড্র করে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করেছিল। তাই আজ ছিল ইউরো কাপে তাদের টিকে থাকার অস্তিত্বের লড়াই। ‘ই’ গ্রুপ থেকে পরের রাউন্ডে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না, ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বুধবার ২৩ জুন কেবল জয়ই তুলে নেয়নি স্পেনের লুইস এনরিকের শিষ্যরা, রীতিমতো গোল উৎসব করেছে। স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে তারা।

খেলার ৩০ মিনিটে স্লোভাকিয়ার মার্টিন দুব্রাভকা আত্মঘাতী গোল করে এগিয়ে দেন স্পেনকে ১-০। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন আয়মেরিক লাপোর্তে (৪৫+৩),২-০। তারপর পালবো সারাবিয়া (৫৬) ৩-০ ও ফেরান তোরেস (৬৭ মিনিটে) ৪-০। খেলার ৭১ মিনিটে স্লোভাকিয়ার জুরাজ কুচকা আরও একটি আত্মঘাতী গোল করেন ৫-০। এই বিশাল গোলের ব্যবধানে জয়ের ফলে প্রি- কোয়ার্টার ফাইনাল বা নকআউট পর্ব খেলা নিশ্চিত হয় স্পেনের।

এদিকে একই সময়ে এই ‘ই’ গ্রুপে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে সুইডেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে। শেষ ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে সুইডেনের সঙ্গী হয়েছে স্পেন। অন্যদিকে ৩ পয়েন্ট ও ১ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে স্লোভাকিয়া ও পোল্যান্ড। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরো কাপ গ্রুপের শেষ খেলায় গোলের বন্যা

আপডেটের সময় ০৩:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১