ভিয়েনা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ২২৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল বার্নলির মাঠে ১-০ গোলে জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে টপকে গেছে ওলে গুনার সুলশারের দল।

ম্যাচের শুরুতেই আক্রমনে থাকে ম্যানইউ। কিন্তু একের পর এক আক্রমনে মিলছিলো না জালের দেখা। স্বাগতিকরাও পাল্টা আক্রমনে লড়াই জমিয়ে তোলে। ৩৬ মিনিটে ম্যানইউর ম্যাগুইয়ার হেডে বল জালে পাঠালে রেফারি ফাউলের বাঁশি বাজান। লাফিয়ে হেড নেয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করেছিলেন ইংলিশ সেন্টার ব্যাক। ব্রুনো, মার্শিয়াল, কাভানি, পগবাদের ব্যর্থতায় প্রথমার্ধ গোলশূন্য কাটিয়ে পয়েন্ট হারানোর শংকায় থাকে ম্যানইউ।

খেলার ৭১ মিনিটে পগবা গোল করে স্বস্তিতে ভাসান অতিথি শিবির। ডান দিক থেকে রাশফোর্ডের ডি-বক্সে ফেলা ক্রসে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার। শেষ দিকে সমতায় ফেরার ভালো দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গত মৌসুমে ম্যানইউর মাঠ থেকে ২-০’তে জয় নিয়ে ফেরা বার্নলি। ১৭ খেলায় টানা তিন জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুলকে তিন পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে ম্যানইউ।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেটের সময় ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১