ভিয়েনা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা রিয়াদের দিকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা খারিজ রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ১৮৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ২-১’এ টেস্ট সিরিজ জিতে নিজেদের ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ করলো ভারত। ব্রিসবেন টেস্টের শেষ দিনে রিশাব পান্তের অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারায় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

শেষ দিনে জয়ের জন্য ৩২০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে রোহিত শর্মা আউট হলে পূজারা এসে গিলের সঙ্গে হাল ধরেন। দ্বিতীয় উইকেটে যোগ করেন তারা ১১৪ রান। গিল ৯১ ও পূজারা ৫৬ করে ফেরার পর রাহানে দ্রুত আউট হয়ে চাপে ফেলেন দলকে। অন্যদের নিয়ে রিশাব পান্ত লড়াই চালিয়ে যান। ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দর ২২ রানের ছোট্ট এক কার্যকর ইনিংস খেলেন। শেষ দুই ওভার হাতে রেখে তিন উইকেটে জয় নিশ্চিত করেন পান্ত। অপরাজিত থাকেন ৮৯ রানে।

সিরিজে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় টেস্টেই কামব্যাক করে দুর্দান্ত জয়ে। তৃতীয় টেস্টে হারের শংকা থেকে বেরিয়ে ড্র করে বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া রাহানের ইনজুরি-জর্জরিত দলটি। সিরিজ জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের হাতেই রাখলো ভারত।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

Tag :

যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জয় ভারতের

আপডেটের সময় ০৪:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১