ভিয়েনা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

হাসপাতালে ভর্তি হলেন বেগম জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ১১৮ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালের ১০বি ওয়ার্ডের ১০২০ নম্বর কেবিনের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বি্এনিপর পক্ষ থেকে জানানো হয়েছে ‘চেয়ারপারসনের যেসব শারীরিক পরীক্ষা করার প্রয়োজন ছিল সবগুলো সম্পন্ন না হওয়ায় চিকিৎসক তাকে ভর্তি করার পরামর্শ দেন।’

এর আগে, গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছানোর পর খালেদা জিয়াকে গাড়ি থেকে হুইল চেয়ারে নির্দিষ্ট কক্ষে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে কথা বলেন।

হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকদের পরামর্শেই বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হয়েছে। এখন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা করা হয়েছে। কিডনী ও লিভারের পরীক্ষার জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাসপাতালে ভর্তি হলেন বেগম জিয়া

আপডেটের সময় ০৩:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১