ভিয়েনা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির হাসপাতালে তোফায়েলের অবস্থা ‘স্থিতিশীল’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ১২৭ সময় দেখুন

ঢাকা: ভারতের দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকায় গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তাঁকে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, ‘‘তার অবস্থা স্থিতিশীল, আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি’’।

ডা. গার্গ জানিয়েছেন, কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দেয়া হয়েছে। আপাতত দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠানো সম্ভব হবে বলেও জানান তিনি।

এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লির হাসপাতালে তোফায়েলের অবস্থা ‘স্থিতিশীল’

আপডেটের সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১