ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের ৯ জেলার ২৭ উপজেলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১৪২ সময় দেখুন

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে উপকূলীয় ৯টি জেলার ২৭ উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় সার্বক্ষণিক কাজ করছে সরকার।

বুধবার (২৬ মে) সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

এসময় আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত ও প্রভাব থেকে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত। ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে, ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকার জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও দু’একদিন অব্যাহত থাকবে। এছাড়া ইয়াসের প্রভাবে দেশে আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এর আগে দুপুরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের ৯ জেলার ২৭ উপজেলা

আপডেটের সময় ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১