ভিয়েনা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পর্যটন দিবসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ সময় দেখুন

বিশ্ব পর্যটন দিবসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা পর্যটন খাতের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্ব পর্যটন দিবসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময় ১২:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬