ভিয়েনা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫ সময় দেখুন

বর্ষা আহমেদ বৃষ্টি : মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী রাশেদুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত সুরমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দু’জনে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সাভারস্থ এলাকায় গার্মেন্টসে পোশাককর্মী হিসেবে কাজ করতেন। সেই সুবাদে তারা উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় জমি ক্রয় করে ছেলে সন্তান নিয়ে বসবাস করছিলেন।

স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও দীর্ঘদিন স্বামীকে পরকীয়ায় লিপ্ত থাকার বিষয়ে সন্দেহ করে আসছিলেন স্ত্রী। তারই ধারাবাহিকতায় তিনি ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোররাতে স্বামীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হাসনা বেগম তার ব্যবহৃত মোবাইল ফোন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী নিহত!

আপডেটের সময় ০৫:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬