ভিয়েনা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

হরমুজে দুই তেল ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’র হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৭১ সময় দেখুন

হরমুজে দুই তেল ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’র হামলা

ইবিটাইমস ডেস্ক : হরমুজ প্রণালী এলাকায় দুটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

শুক্রবার সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী থেকে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে অল্প সময়ের জন্য আগুন ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং জাহাজটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো নাবিক হতাহত হননি। পাশাপাশি পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। তবে জাহাজটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল বা এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার খবর পাওয়া যায়। ওই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। এ ঘটনাতেও পরিবেশগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাগুলো কীভাবে ঘটেছে এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো তদন্ত করছে।

হরমুজ প্রণালীর গুরুত্ব

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অভিযোগ রয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজে দুই তেল ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’র হামলা

আপডেটের সময় ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬