ভিয়েনা ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৭৮ সময় দেখুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইবিটাইমস ডেস্ক : ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর আমি খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এ কথা বলার সময় তিনি মুচকি হাসেন এবং তিনি বলেন, যুদ্ধে ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে।’

এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে গণঅভ্যুত্থান উসকে দেওয়ার ঘোষিত লক্ষ্য নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

তবে, পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালীর একটি বড় এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই সমুদ্রপথ বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো অচলাবস্থা চলছে। ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে, ইরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে।

সমাবেশে উল্লসিত সমর্থক ও পুলিশ সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা চাইলে তবেই কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করবেন ট্রাম্প!

আপডেটের সময় ১১:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬