ভিয়েনা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইবিটাইমস ডেস্ক : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ২১টি ইউনিটের প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার বেলা ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মোকাবিলায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ইউনিট এনে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। অগ্নিকাণ্ডে এসব মালামালের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ডাকা হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এদিকে, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয় বলে জানা গেছে। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আগুন নেভানোর কাজে অংশ নিতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০১:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬