ভিয়েনা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ স্পিকারের এপিএস সবুজকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরাতে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর জং ধরা হ্যান্ডকাফে, রক্তাক্ত হাত ! হাত উঁচিয়ে বললেন পলক বোরকা পরে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ! লালমোহনে বাগান থেকে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

পশ্চিমবঙ্গবাসীকে সুখবর দিলেন থালাপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

পশ্চিমবঙ্গবাসীকে সুখবর দিলেন থালাপতি

ইবিটাইমস ডেস্ক : তামিল সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় চালু করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দলের রাজ্য নেতৃত্ব জানিয়েছে, পশ্চিমবঙ্গে সংগঠনের কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে সরাসরি রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, রাজ্যে সংগঠন বিস্তারের শুরুতে সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টিভিকের রাজ্য আহ্বায়ক।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়। এরপর তাঁর নেতৃত্বে তামিলনাড়ুতে টিভিকে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ফুফুর কক্ষের বাক্সে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশ্চিমবঙ্গবাসীকে সুখবর দিলেন থালাপতি

আপডেটের সময় ১১:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬