ভিয়েনা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৩০ সময় দেখুন

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

ইবিটাইমস ডেস্ক : নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা।

অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন তারা। একপর্যায়ে পিকআপটি আটক করা সম্ভব হয় বলে জানান তিশা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে তাসনুভা তিশা কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অভিনেত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তিশার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

আপডেটের সময় ০২:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬