ভিয়েনা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দেখুন

জাহাজের ধাক্কায় সুন্দরবনে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বর্ষা আহমেদ বৃষ্টি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

নৌ পুলিশ ও দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখ এলাকায় একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ জেলেদের নৌকায় সজোরে ধাক্কা দেয়।

এতে জেলেদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হলে মোস্তফা মাঝি নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সময় নৌকাটিতে থাকা অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ওসি মোক্তারুজ্জামান বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬