ভিয়েনা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

শিক্ষাবোর্ডগুলোর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৪ লাখ ২ হাজার ৫২ জন।

সব বোর্ড মিলিয়ে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হয়। যাচাই শেষে ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বরের পরিবর্তন পাওয়া যায়। এর ভিত্তিতে চূড়ান্তভাবে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডে পরিবর্তন বেশি

পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। তাদের মধ্যে ২৫ হাজার ৬২০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এর মধ্যে ৩ হাজার ৬৬৬ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে ২ হাজার ৭৪০ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

একক বোর্ড হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে। তাদের মধ্যে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।

অন্যদিকে ফেল থেকে পাসের হিসাবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে ৭৭৭ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া পুনর্নিরীক্ষণের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ও ফলাফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯

আপডেটের সময় ১২:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬