ভিয়েনা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে তল্লাশির সময় ফেনীতে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৩ সময় দেখুন

সড়কে তল্লাশির সময় ফেনীতে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

বর্ষা আহমেদ বৃষ্টি : ফেনীতে মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে প্রেষণে এসআরবি-৭-এ কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে এসআরবি সদস্যরা মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। একপর্যায়ে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি পেছন থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্রাকটি থামার সংকেত উপেক্ষা করে সামনে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা গুরুতর আহত আলমগীর হোসেন ও দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. সজিবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সড়কে তল্লাশির সময় ফেনীতে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

আপডেটের সময় ০১:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬