ভিয়েনা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাসেবায় অবহেলা-হয়রানি নয়, স্পিকারের কঠোর নির্দেশনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ ; লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্পিকার রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পাশাপাশি রোগীদের কাছে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, তাও জানতে চান।

হাসপাতালের চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহলা ছাদীসহ চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকার বলেন, চিকিৎসা নিতে আসা কোনো রোগী যেন অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসাসেবা পান—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসাসেবায় অবহেলা-হয়রানি নয়, স্পিকারের কঠোর নির্দেশনা

আপডেটের সময় ১১:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬