ভিয়েনা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৭১ সময় দেখুন

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

ইবিটাইমস ডেস্ক : এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর, পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল অত্যন্ত আক্রমণাত্মক হকি খেলতে থাকে। ম্যাচের ১০ম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

আপডেটের সময় ১১:০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬