ভিয়েনা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম সরকারি কাজে বাধা, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি, বিক্ষোভে উত্তাল দিল্লি ! সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা নিহতের মরদেহ সড়কে রেখে বগুড়ায় স্বজনদের বিক্ষোভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্রে যা লিখেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

মেজর অব. আখতারুজ্জামান

ইবিটাইমস ডেস্ক : সামান্য ও ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের এবং তড়িঘড়ি করে তাঁকে গ্রেপ্তারের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও দেশের জন্য অশুভ লক্ষণ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি এবং সংসদ সদস্যদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। দেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্তদের অবহেলার বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলাতেই তার ওপর ক্ষুব্ধ হয়ে মামলা দেওয়া হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না, সেই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে সামান্য কথা-কাটাকাটির জের ধরে কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পরিবর্তে উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়া ও তড়িঘড়ি গ্রেপ্তার করা কোনোভাবেই সমীচীন হতে পারে না। এই ধরনের ঠুনকো অজুহাতে মামলা ও গ্রেপ্তারের সংস্কৃতি দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, বিগত ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করে বর্তমান সরকার আইনের শাসন, ইনসাফ ও মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে—এটাই দেশবাসীর একমাত্র প্রত্যাশা। তবে দায়িত্বশীল জায়গাগুলোতে যদি এখনও সেই পুরোনো স্বৈরাচারী কায়দায় তুচ্ছ অজুহাতে হয়রানি করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঠুনকো অজুহাতে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

আপডেটের সময় ০৪:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬