ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৮১ সময় দেখুন

শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

শেখ ইমন, ঝিনাইদহ : মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান চালিয়ে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। মৎস্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

আপডেটের সময় ১২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬