ভিয়েনা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

সালমানের স্টুডিওতে হামলা নিয়ে সাদিয়া আয়মানের ক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩০ সময় দেখুন

‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’-সাদিয়া আয়মান

ইবিটাইমস ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

ঘটনার পাশাপাশি দেশে চাঁদাবাজি ও অশিক্ষার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটা হজম করতে পারে না।’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার’ বলেও মন্তব্য করেন সাদিয়া।

পরে পোস্টের মন্তব্যের ঘরেও সমালোচকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানান তিনি। সাদিয়ার দাবি, তার পোস্টের উদ্দেশ্য যাদের নিয়ে, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।

তিনি আরও লেখেন, এসব মন্তব্য ভবিষ্যতে মন্তব্যকারীদের পরিবারের সদস্যদের কাছেও দৃশ্যমান থাকবে।

সাদিয়া আয়মানের পোস্টের কমেন্টবক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা, সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে।’

তিনি আরও দাবি করেন, যারা তার পোস্টে আপত্তিকর মন্তব্য করছেন, তাদের মন্তব্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যরাও সেগুলো দেখতে পারবেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাদিয়া আয়মানের এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সালমানের স্টুডিওতে হামলা নিয়ে সাদিয়া আয়মানের ক্ষোভ

আপডেটের সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬