ভিয়েনা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১০৫ সময় দেখুন

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

ইবিটাইমস ডেস্ক : ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৫ অক্টোবর) দেশে ফেরার উদ্দেশ্যে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

এ সময় বিমানবন্দরে ইতালি বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। সফরকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসী বিএনপির নেতাকর্মীদের দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন রুহুল কবির রিজভী।

ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপ সফর শেষে দেশে ফিরলেন রুহুল কবির রিজভী

আপডেটের সময় ০১:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬